সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

স্কুল-কলেজে এখন পর্যন্ত করোনার সংক্রমণের ঝুঁকি নেই ; ডা. দীপু মনি

  • আপডেট সময় রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১.৪৩ পিএম
  • ২৮১ বার পড়া হয়েছে

স্কুল-কলেজে এখন পর্যন্ত করোনার সংক্রমণের ঝুঁকি নেই। তবে শিক্ষক-অভিভাবকসহ সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ সকালে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, স্কুল-কলেজে সংক্রমণ ছাড়ানোর আশংকা এখনো মনে হয়নি, তবে আমাদের খুব সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলার এই অভ্যাসের মধ্য দিয়ে আমাদের স্বাস্থ্যসম্মতভাবে চলার অভ্যাসও গড়ে উঠবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার এক সপ্তাহ পরে স্বাস্থ্যবিধি মানার চিত্র সন্তোষজনক বলেও জানান মন্ত্রী। শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে ক্লাসে আসছে, তবে অভিভাবকরা স্বাস্থ্যবিধি অমান্য করছেন বলে অভিযোগ করেন তিনি।

বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত কর্তৃপক্ষের উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ২৭ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের টিকার আওতায় আনার চেষ্টা চলছে। কোন শিক্ষার্থী বাকি থাকলে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রকে টিকা কেন্দ্র হিসেবে ব্যবহার করে তাদের টিকার আওতায় আনা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com