বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আমার নেত্রী যে সিদ্ধান্ত দিয়েছেন তা খুশি মনে মেনে নিয়েছি: সাঈদ খোকন

  • আপডেট সময় সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯, ৬.৩৮ পিএম
  • ৩৪২ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, মনোনয়নের ব্যাপারে দলের সিদ্ধান্তকে মাথা পেতে নিয়েছি।
তিনি বলেন, “বাবার পর আমার অভিভাবক আমার নেত্রী শেখ হাসিনা। তিনি যা ভালো মনে করেছেন, সে সিদ্ধান্ত-ই নিয়েছেন। আমি তা খুশি মনে মেনে নিয়েছি। আমি তা মাথা পেতে নিলাম।
আজ নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রতিক্রিয়ায় সাঈদ খোকন এসব কথা বলেন।
মেয়র বলেন, “বাবা প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের হাত ধরে রাজনীতিতে এসেছি। তাকে হারিয়েছি। বাবার অনুপস্থিতিতে শেখ হাসিনা-ই আমার অভিভাবক। আমি বলেছিলাম, তিনি আমার জন্য যেটা ভালো মনে করবেন, সেটা-ই করবেন। আমার নেত্রী যেটা ভালো মনে করেছেন, সেটা করেছেন। আমি খুশি মনে বলতে চাই, আলহামদুলিল্লাহ। আমার নেত্রী আমার জন্য যে সিদ্ধান্ত দিয়েছেন তা খুশি মনে মেনে নিয়েছি। তিনি যেটা ন্যায্য মনে করেছেন, ভালো মনে করেছেন সেটাই করেছেন। আমি খুশি, আমি আনন্দিত।
মেয়র হিসেবে আপনার অসমাপ্ত কাজ কী? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনগত ব্যাখ্যায় কোনো ভুল না থাকলে আগামী ১৭ মে আমার মেয়াদকাল শেষ হবে। এ সময়টুকুতে সব কার্যক্রম চালিয়ে যাবো। ‘বিশেষ জল-সবুজের ঢাকা প্রকল্পে’র আওতায় ঢাকার খেলার মাঠগুলোর ৮০ থেকে ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আশা করি মাস দুই-তিনের মধ্যে কাজ সম্পন্ন হবে। পাশাপাশি দীর্ঘমেয়াদি প্রকল্প রয়েছে কিছু। সেগুলো কাজ এগিয়ে নেবো। পরবর্তীতে জনগণের ভোটে নির্বাচিত মেয়র বাকি কাজ সম্পন্ন করবেন।
মেয়র খোকন বলেন, একজনের পক্ষে সব হয় না। আমি শুরু করেছি, কিছুটা করেছি, বাকিটা নতুন মেয়র করবেন। এভাবেই শহর ও দেশ এগিয়ে যাবে।
মেয়র হিসেবে নিজেকে সফল মনে করেন কী? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা একটি ইতিবাচক ধারার সূচনা করেছি। মৌলিক সমস্যার সমাধান করেছি। আমি সফল। তবে আমিও মানুষ, ফেরেশতা না। ভুল-ত্রুটি থাকতে পারে। ১০ টা কাজ করলে সব সঠিক করেছি, সেটি বলবো না। আগামীতে যিনি আসবেন তাকে আমার পরামর্শ ও অভিজ্ঞতা দিয়ে সহযোগিতা করবো।
ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কপোরেশনের ভোটগ্রহণের জন্য আগামী ৩০ জানুয়ারি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com