গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৬৫ জন। এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে চলতি বছরে আক্রান্ত হয়ে ৫৭ জনের মৃত্যু হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২৩৪ জনের মধ্যে ৫২ জন ঢাকার বাইরে এবং বাকি ১৮২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ২৪৭ জন রোগী ভর্তি আছেন।
তাদের মধ্যে, ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৪৭ জন ও দেশের অন্যান্য বিভাগগুলোতে ২০০ জন রোগী ভর্তি আছেন