শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

মিয়ানমারে সেনাবাহিনীর সাথে স্থানীয় “প্রতিরোধ বাহিনীর” সংঘর্ষঃ ১০ জন নিহত

  • আপডেট সময় শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১, ১১.৫৬ পিএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

শুক্রবার মিয়ানমার জানিয়েছে মিয়ানমারের সেনারা এক দিনে সংঘর্ষে স্থানীয় “প্রতিরোধ বাহিনীর” বেশ কয়েকজন সদস্যকে হত্যা করেছে। স্থানীয় বাসিন্দা এবং গণমাধ্যমের তথ্য অনুযায়ী ঐ সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। একটি স্থানীয় পর্যবেক্ষণ গোষ্ঠীর মতে, ফেব্রুয়ারির অভ্যুত্থান এবং মতবিরোধের বিরুদ্ধে সামরিক অভিযানের কারণে দেশটি অশান্ত অবস্থা বিরাজ করছে, যার ফলে এক হাজারেরও বেশি লোক নিহত হয়েছে।

কিছু এলাকায়, স্থানীয়রা প্রায়ই শিকারে ব্যবহৃত রাইফেল বা ঘরে তৈরি অস্ত্র ব্যবহার করে – “প্রতিরোধ” গঠন করে পাল্টা লড়াই করছে। সেনাবাহিনীর মুখপাত্র জাও মিন তুন রাষ্ট্রীয় পিপল মিডিয়াকে বলেন, বৃহস্পতিবার পশ্চিম ম্যাগওয়ে অঞ্চলের মাইন থার গ্রামে প্রবেশের সময় জান্তার সৈন্যদের ওপর “ছোট অস্ত্র এবং ঘরে তৈরি বন্দুক” দিয়ে হামলা করা হয়। তিনি বলেন, স্থানীয় “পিপলস ডিফেন্স ফোর্সের” সদস্যদের খুঁজতে থাকা সৈন্যরা বেশ কয়েকজন যোদ্ধাকে হত্যা করে। সঠিক সংখ্যা তিনি জানাননি তবে জানান সৈন্যরা ২৩টি বন্দুক জব্দ করেছে।

নাম প্রকাশ না করার শর্তে মাইন থরের এক বাসিন্দা বলেন, “আমার গ্রামের ১০ জনেরও বেশি লোককে গুলি করে হত্যা করা হয়েছে।” তারা জানান, সংঘর্ষের পর সেনারা বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। প্রতিবেশী থার লিন গ্রামের এক বাসিন্দা জানান, সংঘর্ষের শব্দে স্থানীয়রা পালিয়ে যায় এবং স্থানীয় আশ্রমে বা জঙ্গলে আশ্রয় নিয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ১০ থেকে ১৫ জন স্থানীয় লোক নিহত হয়েছে। বেসামরিক মিলিশিয়া এবং সামরিক বাহিনীর সংঘর্ষ মূলত গ্রামাঞ্চলে সীমাবদ্ধ ছিল কিন্তু জুন মাসে দেশের দ্বিতীয় শহর ম্যান্ডাল্যেতে বন্দুকযুদ্ধে কমপক্ষে ছয়জন মারা যায়।

মঙ্গলবার সেনাবাহিনীর মালিকানাধীন প্রায় এক ডজন যোগাযোগের টাওয়ার ধ্বংস করা হয়েছে। একই দিনে অভ্যুত্থান প্রত্যাহারের জন্য কাজ করা ছায়া সরকার “জুনতার বিরুদ্ধে জনগণের প্রতিরোধমূলক যুদ্ধের” আহ্বান করে। ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বা এনইউজি যারা নিজেদেরকে দেশের বৈধ সরকার বলে দাবি করে, দলটি আত্মগোপনে বা নির্বাসনে ভিন্নমতাবলম্বী আইনপ্রণেতাদের নিয়ে গঠিত এবং দলের অনেক সদস্যরা ক্ষমতাচ্যূত নেত্রী অং সান সু চির দলের লোক। ২০২০ -এর শেষের দিকে নির্বাচন, যেটিতে সু চির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি জিতেছিল, ঐ নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগের পরিপ্রেক্ষিতে জুনতা ক্ষমতা দখল করে বলে তারা ব্যাখ্যা দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com