সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে: রফিকুল আলম মজনু।

  • আপডেট সময় শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১, ১১.১১ পিএম
  • ২৭৯ বার পড়া হয়েছে

সরকার অত্যাচার করে নির্যাতন করে বিএনপিকে স্তব্ধ করতে চায়। কিন্তু বিএনপির নেতাকর্মীরা আর মার খাবে না। এবার জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে।

শুক্রবার রাজধানীর সবুজবাগ, মুগদা ও খিলগাও এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত নেতাকর্মীদের পরিবারকে খাবার ও আর্থিক সহায়তা তুলে দেওয়ার সময় এসব কথা বলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

গত ১৭ আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতারা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ও গ্রেফতারকৃত শ্রমিক দলের সাতটি পরিবারের মাঝে তিনি এই সহায়তা দেন। একইসঙ্গে এ আসনে বিএনপির এমপি প্রার্থী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসও নির্যাতিত নেতাকর্মীদের পরিবারের মাঝে সহায়তা দেন।

রফিকুল আলম মজনু বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সবসময় কর্মীদের পাশে আছি, থাকব। দেশের ভয়াবহ অবস্থা তুলে ধরে মজনু বলেন, দেশে কারও কোনো নিরাপত্তা নেই। মানবাধিকার নেই। বেঁচে থাকার ন্যূনতম নিশ্চয়তা নেই। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সবাইকে গণতান্ত্রিক আন্দোলনের জন্য প্রস্ততি গ্রহণ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com