দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৬ হাজার ৭৯৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও দুই হাজার ৫৮৮ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ২৪ হাজার ৮৯০ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে তিন হাজার ৬১৭ জন। এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ৬৮ হাজার ২১১ জন করোনা থেকে সুস্থ হলো।
আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন ৫৮ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৩৫ জন ও নারী ২৩ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ১৭ হাজার ২৯৪ জন ও নারী নয় হাজার ৫০০ জন।
মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে দুইজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাতজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৬ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাতজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ছয়জন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন ও ১০০ বছরের ঊর্ধ্বে রয়েছেন একজন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে ১৯ জন, রাজশাহী বিভাগে তিনজন, খুলনা বিভাগে পাঁচজন, সিলেট বিভাগে আটজন ও রংপুর বিভাগে একজন। এ ছাড়া সরকারি হাসপাতালে ৫০ জন, বেসরকারি হাসপাতালে আটজন মৃত্যুবরণ করেছেন।