সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

বেগম খালেদা জিয়া জামিন পাওয়ার যোগ্য হলেও সব অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে: মির্জা ফখরুল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১, ২.২৫ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা করেন।

তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যেসব কথা বলেন তার নেতাকে সন্তুষ্ট করতেই এসব কথা বলেন। এছাড়া কোনো কারণ নেই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজ বেগম খালেদা জিয়ার নামে মামলা দেয়া হয়েছে। জামিন পাওয়ার যোগ্য হলেও সব অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। অবাধ, সুষ্ট নির্বাচনের জন্যই আমরা সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে কাজ করছি।

এরআগে গতকাল বুধবার ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পঁচাত্তরে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমে ব্যর্থ হওয়ার সেই প্রতিশোধ নিচ্ছে আওয়ামী লীগ।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ এখন আর আওয়ামী লীগ নেই, আমলা লীগে পরিণত হয়েছে।’ আমলা লীগ এখন আওয়ামী লীগের নতুন সহযোগী সংগঠন। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে। আমলারা আওয়ামী লীগকে সরকারের কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। রাজনৈতিক কোনো দৃষ্টিভঙ্গি দলটির নেই। ক্ষমতায় টিকে থাকতে তারা আমলাতন্ত্রকে ব্যবহার করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com