দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৬ হাজার ১০৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও তিন হাজার ৭২৪ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ছয় হাজার ১৮৬ জন। এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ২১ হাজার ৮৮৩ জন করোনা থেকে সুস্থ হলো।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন ৯৪ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৪৫ জন ও নারী ৪৯ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ১৬ হাজার ৯৪৩ জন ও নারী নয় হাজার ১৬৬ জন।
মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে চারজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২৯ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১৭ জন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে সাতজন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুইজন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ছয়জন, খুলনা বিভাগে পাঁচজন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে সাতজন, রংপুর বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে চারজন। এ ছাড়া সরকারি হাসপাতালে ৭৬ জন, বেসরকারি হাসপাতালে ১৭ জন ও বাসায় একজন মারা গেছে।