মাহমুদুর রহমান ( তুরান) ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি -ফরিদপুরের ভাঙ্গায় শনিবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামিউল মাতুব্বর (৬) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সে উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের চরপাল্লা গ্রামের শওকত মাতুব্বরের একমাত্র ছেলে।শিশু সামিউল আবদুলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। প্রত্যক্ষ ও পারিবারিক সূত্রে জানা গেছে সামিউল এর মা দুপুরে রান্নাঘরে রান্না করতে ছিল।এসময় সামিউল ঘরে খেলা করতে ছিলো।

খেলার ছলে টেবিলে থাকা বৈদ্যুতিক মাল্টিপ্লাগে হাত ঢুকে যায় এবং মূহুর্তেই তার শরীরে আগুন ধরে যায়।এসময় রান্নাঘর থেকে তার মা দৌড়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত সদরপুর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।