দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও ৪ হাজার ৬৯৮ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট ১৪ লাখ ৮২ হাজার ৬২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৮ হাজার ৩১৪ জন। দেশে মোট ১৩ লাখ ৯৭ হাজার ৮৮৫ জন করোনা থেকে সুস্থ হলো।দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৫ হাজার ৭২৯ জনে দাঁড়িয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন ১০২ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৫২ জন ও নারী ৫০ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৬ হাজার ৭৬০ জন ও নারী আট হাজার ৯৬৯ জন।
মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের২জন,২১ থেকে ৩০ বছরের মধ্যে ২জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২৬ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে আটজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৩জন।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে পাঁচজন, খুলনা বিভাগে আটজন, বরিশাল বিভাগে ছয়জন, সিলেট বিভাগে ১৩ জন, রংপুর বিভাগে ৪জন ও ময়মনসিংহ বিভাগে ৫জন। এ ছাড়া সরকারি হাসপাতালে ৭৫ জন, বেসরকারি হাসপাতালে ২৬ জন ও বাসায় ১জন মারা গেছে।