বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরের ফুলবাড়ীতে মুরগী এবং মুরগীর খাদ্য প্রদান করলো গ্রাম বিকাশ কেন্দ্র

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১, ৭.১৫ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের ফুলবাড়ীতে গ্রাম বিকাশ কেন্দ্র সি২আরআই প্রকল্পের উদ্যোগে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের ১৪৬ জন আদিবাসী, দলিত ও সাধারণ জনগোষ্ঠীর মাঝে উন্নতজাতের মুরগী এবং মুরগীর খাদ্য বিতরণ করা হয়েছে।

গতকাল দুপুর দেড়টায় এলুয়াড়ী ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে ওই ১৪৬ জনের মাঝে প্রধান অতিথি হিসেবে মুরগী ও মুরগীর খাদ্য তুলে দেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. আহসান হাবিব। এসময় উপস্থিত ছিলেন এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নবিউল ইসলাম, আলো/সি২আরআই প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক শাহ মো. সাদিয়ার রহমান, ইকোনমিক ইম্পাওয়ামেন্ট ম্যানেজার মো. মাহমুদ কবির, ইকোনমিক ইম্পাওয়ামেন্ট অফিসার শফিকুল ইসলাম, প্রকল্প সমস্বয়কারী নূরে আলম সিদ্দিকী, সিডিএফ মিজানুর রহমান, মো. রবিউল ইসলাম, অনুরাধা সরেন প্রমুখ।

আলো/সি২আরআই প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক শাহ মো. সাদিয়ার রহমান জানান, উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের ১৪৬ জন আদিবাসী, দলিত ও সাধারণ জনগোষ্ঠীকে করোনাকালে পুষ্টি চাহিদা পূরণ এবং আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধিকল্পে জনপ্রতি ১০টি উন্নতজাতের মুরগী এবং ১০ কেজি মুরগীর খাদ্য বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com