শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল!

৪৩তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১, ৫.৩৪ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে

আগামী ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার ২৩ আগস্ট এক ঘোষণায় জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যাদের শ্রুতলেখক প্রয়োজন, আগামী ৯ সেপ্টেম্বর পিএসসি বরাবর আবেদন করতে হবে।

প্রতিবন্ধী প্রার্থীদের শ্রুতলেখকের আবেদনে অনলাইন আবেদনপত্রের (বিপিএসসি ফরম ১) কপি এবং প্রবেশপত্র জমা দিতে হবে। প্রার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত কপি জমা দিতে হবে। শ্রুতলেখকের প্রয়োজনীয়তা সম্পর্কে সিভিল সার্জনের প্রত্যয়নপত্র এবং প্রতিবন্ধী পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।

পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা যথাসময়ে সংবাদ মাধ্যমে এবং পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

গত বছরের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জনকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয় সেই বিজ্ঞপ্তিতে।

এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশে ১০০ জন, পররাষ্ট্রে ২৫ জন এবং শিক্ষায় ৮৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া ৪৩তম বিসিএসে নিয়োগ পাবে অডিটে ৩৫ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন, সমবায়ে ২০ জন, ডেন্টাল সার্জন পদে ৭৫ জনসহ অন্যান্য ক্যাডারে আরও ৩৮৩ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com