শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল!

আফগানিস্তানে পাঁচ সদস্যের তালিবান দল শাসন করতে পারে

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১, ৪.১১ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

আফগানিস্তানে তালিবানি সরকার গঠনের কাজ শুরু হল জোরকদমে। তা নিয়ে বৈঠকে বসে ১২ সদস্যর একটি কাউন্সিল। এঁদের মধ্যে ৫ সদস্যকে নিয়ে তৈরি হবে কোর কাউন্সিল। আফগান সরকার চালাবে এঁরাই, এমনটাই সূত্রের খবর। বাকি ৭ জনের কাউন্সিল থাকবে অন্যান্য দায়িত্বে।

সেই কোর কাউন্সিলে নাম দেওয়া হয়েছে আবদুল ঘনি বেরাদর (তালিবান প্রতিষ্ঠাতার পুত্র), আফগানিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাই,  মোল্লা ইয়াকুব, খলিল-উর-রেহমান হাক্কানি, আবদুল্লাহ আবদুল্লাহ, হামিদ হানিফ আতমার এবং গুলবুদ্দিন হেকমতিয়ার। এঁদের সকলকে কোর কাউন্সিলে অন্তর্ভুক্তের বিষয়ে বাকির একমত হয়েছেন বলেই খবর সূত্রের।

এও জানান হয়েছে যে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে কথাবার্তা চলছে। আফগান ন্যাশনাল আর্মি মার্শাল আবদুল রশিদ দস্তুম এবং প্রাক্তন বালখ এলাকার গভর্নর আট্টা মাহমুদ নুরকে এই কাউন্সিল থেকে বাদ রাখা হতে পারে বলে খবর।

উল্লেখ্য, আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর তালিবানের যেসব শীর্ষস্থানীয় নেতা রয়েছেন। এঁদের মধ্যে মোল্লাহ বেরাদর অন্যতম ছিলেন। নতুন আফগান সরকারে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ২০০১ সালে তালিবান সরকার উৎখাত হওয়ার পর তিনি এই গ্রুপটির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন তিনি। তাই এবারের কোর কাউন্সিলে তিনি অন্যতম ভূমিকা নিতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com