শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল!

আফগান ইস্যুতে জরুরি ভিত্তিতে জি ৭ বৈঠকের ডাক দিলো ব্রিটেন

  • আপডেট সময় সোমবার, ২৩ আগস্ট, ২০২১, ১০.৪৬ এএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

আফগান ইস্যুতে চিন্তিত ব্রিটেন জরুরি ভিত্তিতে জি ৭ বৈঠকের ডাক দিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মঙ্গলবার আফগানিস্তানের বিষয়ে আলোচনা করবেন। এদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ”আফগানিস্তানের সংকট নিয়ে আলোচনা করার জন্য মঙ্গলবার জি ৭ নেতাদের বৈঠক ডাকা হয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে অনুরোধ করেছিলেন এই বিষয়টি বাড়তে বাধা দেওয়ার উপায় খুঁজে বের করতে হবে।

তালিবানরা গত সপ্তাহে কাবুলের উপর নিয়ন্ত্রণ কায়েম করে। আফগান প্রদেশ দখল করে তা রক্ষার জন্য নাগরিক এবং আফগান সামরিকদের দেশ ছাড়তে বাধ্য করে। অনেকেই তালিবান শাসনের আরোপিত শরিয়ত আইনের কঠোর জীবনে ফিরে যাওয়ার আশঙ্কা করেন।  যা ২০ বছর আগে শেষ করেছিল আফগানিস্তান।

যখন আতঙ্কের পরিবেশে হাজার হাজার নাগরিক তালিবানদের ভয়ে মরিয়া হয়ে দেশ ছাড়ছে, তখন কিভাবে সামলাতে হবে কাবুলের সংকটজনক পরিস্থিতি তা নিয়ে আলোচনা করছে পশ্চিমের দেশগুলি।

জনসন রবিবার টুইট করে বলেন, নিরাপদভাবে নাগরিকদেক সরাতে, মানবিক সংকট রোধে এবং গত ২০ বছরের প্রাপ্ত ক্ষমতা সুরক্ষিত করতে আফগান জনগণের পাশে দাঁড়িয়ে আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর একসঙ্গে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ।

ব্রিটেন বর্তমানে জি ৭-এ নেতৃত্বে রয়েছে। এছাড়াও বাকি দেশগুলির মধ্যে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, জার্মানি, জাপান এবং কানাডা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com