শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল!

মাসুদ বাহিনী আত্মসমর্পন না করলে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নেবে তালিবানরা

  • আপডেট সময় সোমবার, ২৩ আগস্ট, ২০২১, ১০.৩৯ এএম
  • ২৫১ বার পড়া হয়েছে

যে কোনও সময় যুদ্ধ বাঁধতে পারে পঞ্জশিরে।উত্তর কাবুলের হিন্দুকুশ পর্বতের এই  দুর্ভেদ্য উপত্যকাই তালিবানের পাখির চোখ। আর মাত্র কয়েক ঘণ্টা, তার মধ্যে আত্মসমর্পন না করলে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নেবে তালিবানরা। মাসুদ বাহিনীকে এই ভাষাতেই হুঁশিয়ারি দিল তালিবান। অন্যদিকে, তালিবানিদের টক্কর দিতে তৈরি মাসুদ বাহিনী।

পঞ্জশিরে ঢুকতে গিয়ে গত কয়েক দিনে বাধার মুখে পড়তে হয়েছে তালিবান যোদ্ধাদের। নর্দান অ্যালায়েন্স এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ। গোটা আফগানিস্তান যখন কার্যত আত্মসমর্পন করেছে তালিবানদের কাছে তখন আহমেদ মাসুদের বাহিনী স্পষ্টত জানিয়ে দিয়েছে কোনও অবস্থাতেই পঞ্জশিরের জমি দেবে না তারা।

তালিবানিদের বিরুদ্ধে বিনা যুদ্ধে নাহি দিব সূচাত্র মেদিনী-র বার্তাই দিচ্ছে তারা। ইতিমধ্যই মুজাহিদিন সশস্ত্র বাহিনী পঞ্জশির উপত্যকার দিকে রওনা দিয়েছে। অতীতেও এই বাহিনীর সামনে পড়ে পিছু হটতে বাধ্য হয়েছে তালিবান।

উল্লেখ্য, কাবুলের উত্তরের এই উপত্যকা তালিবান প্রতিরোধের একমাত্র কেন্দ্রবিন্দু। আর এখানেই প্রতিরোধ বাহিনীর হাতে খতম প্রায় ৩০০ তলিবান। আশরফ গনি সরাকারের ভাইস প্রেসিডেন্ট আমানুল্লাহ সাল ফিরে গিয়েছেন নিজের বাড়ি পঞ্চশিরে। তিনি বলেছেন, শরীরে একফোঁটা রক্ত থাকলেও তালিবানদের আটকাবেন।

তবে মাসুদ বাহিনীকে প্রতিহত করতে সর্বশক্তি দিয়ে তৈরি তালিবান। পাল্টা  জবাব দেবে মাসুদ বাহিনী। সুতরাং, আগামীতে পঞ্চশির তালিবান দখলে আসে কি না তা তো সময়ই বলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com