রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৩৯ জনের মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ২২ আগস্ট, ২০২১, ৭.১৪ পিএম
  • ২৩০ বার পড়া হয়েছে

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৫ হাজার ২৮২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও চার হাজার ৮০৪ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে আট হাজার ৪৫৩ জন। এ নিয়ে দেশে মোট ১৩ লাখ ৬৩ হাজার ৮৭৪ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ  বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৭৩২টি ল্যাবে ৩০ হাজার ৬১৮টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ৩১ হাজার ৬৮৯টি। করোনা শনাক্তের হার ১৫ দশমিক ১৬ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন ১৩৯ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৭২ জন ও নারী ৬৭ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৬ হাজার ৫৩৭ জন ও নারী আট হাজার ৭৪৫ জন।

মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে তিনজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে সাতজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২৮ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে আটজন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে চারজন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, রাজশাহী বিভাগে ১৫ জন, খুলনা বিভাগে ১৭ জন, বরিশাল বিভাগে আটজন, সিলেট বিভাগে ১২ জন, রংপুর বিভাগে আটজন ও ময়মনসিংহ বিভাগে ১০ জন। এ ছাড়া সরকারি হাসপাতালে ১১৬ জন, বেসরকারি হাসপাতালে ১৯ জন ও বাসায় চারজন মারা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com