শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল!

যুক্তরাষ্ট্রে ধেয়ে আসা ঝড় হেনরির কারণে সতর্কাবস্থায়

  • আপডেট সময় রবিবার, ২২ আগস্ট, ২০২১, ৬.৩৬ পিএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

নিউইয়র্ক সিটিসহ যুক্তরাষ্ট্রের ধেয়ে আসা ঝড় হেনরির কারণে পূর্ব উপকূল শনিবার সতর্কাবস্থায় রয়েছে। হেনরি হারিকেনে রূপ নিয়েছে এবং এটি হতে যাচ্ছে নিউ ইংল্যান্ডে গত ৩০ বছরের মধ্যে আঘাত হানা প্রথম হারিকেন হেনরি। এতে সাত অঙ্গরাজ্যের ২ কোটি ৩২ লাখ ৬ হাজার মানুষ আতঙ্কে রয়েছে।

রোববার (২২ আগস্ট) দেশটির আবহাওয়া অফিস থেকে ঘূর্ণিঝড় ‘হেনরি’ পূর্ব উপকূল অঞ্চলে আঘাত হানতে পরে বলে আভাস দিয়েছে। একই সঙ্গে আকস্মিক বন্যা ও জলোচ্ছ্বাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। নিউ ইয়র্কসহ বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে নিউ ইয়র্ক ও নিউ ইংল্যান্ডের ৬ অঙ্গরাজ্যের ওপর দিয়ে বয়ে যেতে পারে ঘূর্ণিঝড়টি। এছাড়া, ২৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতসহ তিন থেকে পাঁচ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসও হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ওই সব অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় জরুরি অবস্থা জারি করেছেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু ক্যুমো।

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় আঘাতের আগে আমরা সব ধরনের প্রস্তুতি রাখতে চাই। পরিস্থিতি মোকাবিলায় যেন কারো গাফিলতি না থাকে। হেনরি এখন নিউ ইয়র্ক উপকূলের দিকে ধেঁয়ে আসছে। আমরা প্রস্তুতি নিচ্ছি, যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায়।’

উল্লেখ্য, সর্বশেষ ১৯৯১ সালে নিউ ইংল্যান্ডে সবশেষ আঘাত হানে শক্তিশালী হারিকেন বব। হেনরি যে গতিতে ধেঁয়ে আসছে তাতে নিউ ইয়র্ক উপকূলে এটিই হতে পারে গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়ানক ঘূর্ণিঝড়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com