রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৮ হাজারের বেশি মানুয়ের মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ২২ আগস্ট, ২০২১, ৬.২৩ পিএম
  • ২৯৩ বার পড়া হয়েছে

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সাড়ে ৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৬২ হাজারের বেশি মানুষের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, রোববার (২২ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪ লাখ ৩৬ হাজার ৬৪২ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ২১ লাখ ৪৬ হাজার ২৫৯ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৮ কোটি ৯৭ লাখ ৭৫ হাজার জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৬৬৬ জন। এর আগের দিন করোনায় মারা যান ১০ হাজার ৩২১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৬২ হাজার ১৬৮ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৭ লাখ ১১ হাজার ৩৫৬ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৮৫ লাখ ১৯ হাজার ২৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ৪৪ হাজার ৮৪০ জন মানুষ মারা গেছেন।

এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৪ লাখ ২৩ হাজার ৫৪৯ জনের। মারা গেছেন ৪ লাখ ৩৪ হাজার ৩৯৯ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫ হাজার ১৪৩ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জন। আর সুস্থ হয়েছেন ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com