শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল!

যুক্তরাষ্ট্র সম্ভাব্য নিরাপত্তা হুমকির কারণে নাগরিকদের কাবুল বিমানবন্দর এড়িয়ে চলার আহ্বান

  • আপডেট সময় রবিবার, ২২ আগস্ট, ২০২১, ৬.০১ পিএম
  • ২৫২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র সম্ভাব্য নিরাপত্তা হুমকির কারণে সেদেশের নাগরিকদের প্রতি কাবুল বিমানবন্দর এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।
তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর আফগানদের মধ্যে দেশ ছেড়ে পালনোর হিড়িক পড়ায় হামিদ হারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

হাজার হাজার আমেরিকান ও আফগান বিমানের জন্য বিমানবন্দর কিংবা এর গেটে আতংক নিয়ে অপেক্ষা করছে।
এদিকে নানা সূত্রে খবর পাওয়া গেছে, পালাতে চাওয়া লোকজনকে তালেবান ও অন্য জঙ্গিরা নানাভাবে হয়রানি করছে।

এ অবস্থায় কাবুলে মার্কিন দূতাবাস থেকে বলা হয়েছে, ‘মার্কিন সরকারের প্রতিনিধির কাছ থেকে স্বতন্ত্র কোন নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা এসময়ে মার্কিন নাগরিকদের বিমানবন্দর ও বিমানবন্দরের গেট এড়িয়ে চলার পরামর্শ দিচিছ।

এদিকে এখনও পর্যন্ত ১৫ হাজার আমেরিকান আফগানিস্তানে রয়েছে  যাদের সরিয়ে আনতে হবে। এছাড়া রয়েছে অন্তত ৫০ হাজার আফগান মিত্র ও তাদের পরিবার  যারা মার্কিন বাহিনীকে সহায়তা করেছে।
পেন্টাগণ মুখপাত্র জন কিরবি বলেছেন সামরিক বাহিনী জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়ার কাজ চালিয়ে যাচ্ছে। আগস্টের শেষ নাগাদ এ কাজ শেষ হবে বলে তিনি আশা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com