টিকাগুলো ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইটে শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
এই চালানসহ এ পর্যন্ত জাপান থেকে ২৪ লাখেরও বেশি টিকা এসেছে।
ডাব্লিউএইচও-এর কোভ্যাক্সের আওতায় জাপানের ৩০ লাখ ডোজ টিকা সরবরাহের অঙ্গীকারের অংশ হিসেবে আসছে এই চালান।
জাপানে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তাঁর সঙ্গে কাউন্সেলর (শ্রম) মো. জাকির হোসেন ও প্রথম সচিব (রাজনৈতিক) আরিফ মোহাম্মদ উপস্থিত ছিলেন।