বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নেত্রকোনার দুর্গাপুরে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ২০ আগস্ট, ২০২১, ৯.২৫ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে

দিলিপ কুমার দাস, নেত্রকোনা :  নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নিজ বসত ঘরে বরান্দার বেড়ার টিনের সাথে বিদ্যুতায়িত হয়ে নাজমুল হাসান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মধুয়াকোনা গ্রামে এ ঘটনাটি ঘটে। মৃত যুবক ওই গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নাজমুল হাসান সারাদিন জমিতে কৃষি কাজ করে বিকেল বেলায় বাড়িতে দুপুরের খাবার খেতে বসেন। খাওয়া শেষে নিজ ঘরের বারান্দায় টিনের বেড়ায় হেলান দেন এবং সাথে সাথে বিদ্যুতায়িত হয়ে চটপট করতে থাকেন। তার স্ত্রীর ডাক-চিৎকারে বাড়ির অন্যান্য লোকজন মেইন সুচ বন্ধ করে নাজমুলকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com