ফরিদগঞ্জ প্রতিনিধিঃ চাঁদপুর জেলার ফরিদগঞ্জে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রবিবার জাতির জনকের ভাষণ মাইকে প্রচার করে স্থানীয় ছাত্র লীগ, যুবলীগ। এই মাইক বাজানোকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে স্হনীয় লাটকু পাটওয়ারীর নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলার চালায়।
এতে কয়েক জন নেতা কর্মী গুরতর ভাবে আহত হয়। সাবেক পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক, পৌর আ’লীগ নেতা হাজী মাকসুদুল বাসার বাঁধন পাটওয়ারী বলেন,ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দুই বারের সভাপতি মরহুম মাহাবুবুল বাসার কালু পাটওয়ারীর পরিবারের পক্ষে থেকে প্রতি বছরের ন্যায় এ বছরও জাতির জনকের ভাষণ মাইকে প্রচারের সময় একদল সন্ত্রাসী রাজাকারের দোষরা যারা ৭১সালে দেশের বিরুদ্ধে কাজ করেছিলেন তাদের নেতৃত্বে আমাদের বাড়িতে হামলা হয়।
এরা রাত আনুমানিক ১১টার দিকে এসে বিভিন্নভাবে হামলা চালানোর চেষ্টা করে,রাতে হামলা করে সফল না হয়ায় ভোর রাতে এসে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আবারো হামলা চালায়। এসময় পৌর সেচ্চা সেবকলীগ নেতা লিটন গাজী (২৯),পৌর ছাত্র লীগ নেতা নয়ন (১৮) গুরুতর ভাবে আহত হয়। এছারাও এসময় উপস্থিত আরো কয়েক জন নেতা কর্মী আহত হয়। স্থানীয় শাহ আলম ও জেলা কৃষক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল গনি মাস্টার জানান এরা পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সাহেদ সরকার বলেন, আমাদের জাতির পিতা জাতির জনকের বক্তব্যে মাইকে প্রচার করায় মাইকের উপর হামলা চালায় নাই, এরা আমাদের অস্তিত্বর উপর হামলা চালিয়েছে, আমি এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এ বিষয়ে অভিযুক্তদের মুঠোফোনে ফোন করেও তাদের বক্তব্য নেওয়া যায় নাই। এবিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন এর কাছে জানতে চাইলে তিনি জানান,এ বিষয়ে এখনও কোনো অভিযোগ আসেনি,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।