বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বাড্ডা থেকে হুজিবি’র এর ৬ সদস্য গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯, ৫.২৯ পিএম
  • ৩৭১ বার পড়া হয়েছে

রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে হরকাতুল জিহাদ আল ইসলাম বাংলাদেশ (হুজিবি) এর ছয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ বিল্লাল হোসেন (২৫), নুর আলম (২৮), মোঃ রফিকুল ইসলাম (২৯), আবুল মিয়া (৩৫), আব্দুর রহমান (৩০) ও আক্তার হোসেন (৩৪)। গত ২৬ ডিসেম্বর ২০১৯ তারিখ বাড্ডা থানার সাতারকুল এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের নিকট হতে ১০০ মিলি চেতনানাশক পদার্থ, ১টি চাপাতি, ৩টি চাকু, ২টি মুখোশ ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সিটিটিসি ও ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্রাব) এর মধ্যে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট ম্যাচ চলাকালীন এক ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার)।

গ্রেফতারকৃতরা হুজিবি’র সক্রিয় সদস্য জানিয়ে মনিরুল ইসলাম বলেন, এই গ্রুপের নেতা মোঃ বিল্লাল হোসেন আরো সাতজনকে নিয়ে একটি গ্রুপ তৈরি করে। গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় এই গ্রুপটি মূলত ডাকাতির সঙ্গে জড়িত। তাদের সংগঠন পরিচালনা, সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে নতুন সদস্য সংগ্রহ ও ডাকাতিকে তারা পেশা হিসেবে বেছে নিয়েছে। তারা ক্লোরোফম দিয়ে অজ্ঞান করে ডাকাতি করত।  এই গ্রুপের উদ্দেশ্য হলো ডাকাতি করে লুন্ঠিত অর্থ তাদের সংগঠন গোছানোর কাজে ব্যবহার করা। এই গ্রুপের মূল নেতা মোঃ উজ্জ্বল ওরফে রতন ২১শে আগস্ট গ্রেনেড হামলার সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আটক রয়েছে। তার নির্দেশনায় মূলত এই গ্রুপটি তাদের কার্যক্রম চালাচ্ছিল। এর আগে হুজিবি’র ১২ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছিল, যারা ডাকাতি ও ছিনতাইয়ের কাজে জড়িত ছিল।

তিনি আরো বলেন, জঙ্গিদের সক্ষমতা বা অপারেশন ক্যাপাসিটি আমরা বহুলাংশে ধ্বংস করতে পেরেছি। নাশকতা ঘটাতে হরকাতুল জিহাদের তেমন কোন সক্ষমতা নেই। তবে তাদের পরিকল্পনা রয়েছে সংগঠনকে নতুন করে সংগঠিত করে বিভিন্ন জায়গায় হামলার চেষ্ঠা করা। তারা যাতে এমন কিছু না করতে পারে বা নতুন করে সংগঠিত হতে না পারে সেই লক্ষ্যে আমরা কাজ করছি। তাদের নেটওয়ার্কে যারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে তাদেরকে গ্রেফতারের আওতায় আনছি।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে। অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com