বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নওগাঁ রাণীনগরে বিদ্যুৎপৃষ্ঠ শ্রমিকের মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১, ৫.৫৫ পিএম
  • ১৮৩ বার পড়া হয়েছে
 নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পানি সেচের মটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তারের সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে বাবুল আক্তার (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বোদলা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত বাবুল আক্তার উপজেলার পারইল ইউনিয়নের বোদলা গ্রামের মৃত শরিফ উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বোদলা গ্রামের বাবুল আক্তারের বাড়ির পাশে একটি খাস পুকুর খনন কাজ চলছিল। সেখানে শ্রমিক হিসাবে কাজ করছিলেন বাবুল। সোমবার সকালে বৃষ্টির কারনে ওই পুকুরে পানি জমে। পুকুর থেকে সেই পানিগুলো সেচের জন্য দুপুরে মটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতের তারের সাথে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গুরুত্বর আহত হন বাবুল আক্তার। এ সময় স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন,  এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com