সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১, ১২.৫৬ পিএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে  চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি নিক্ষেপ করে বলে অভিযোগ করেছে বিএনপি। নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও সাবেক ফুটবলার আমিনুল হক গুলিবিদ্ধ হন। বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল ছুড়েছে বলে অভিযোগ করেছে পুলিশ।

বিএনপির নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে বিএনপির নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির নেতাকর্মীরা শ্রদ্ধা জানাতে গেলে এই ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

বিএনপির নেতারা অভিযোগ করেছেন, বিনা কারণে পুলিশ তাদের ওপর হামলা চালিয়েছে।কিন্তু পুলিশের অভিযোগ, বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা ব্যবস্থা নিয়েছে। পৌনে এক ঘণ্টা পর সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম বলেন, আমাদের কোনো নেতাকর্মীকে জিয়াউর রহমানের কবরের আশপাশে অবস্থান করতে দিচ্ছিল না পুলিশ। আমরা অনুমতি নিয়েই এখানে এসেছি। এ সময় তিনি নিজেও গুলিবিদ্ধ হওয়ার দাবি করেন।

ঘটনাস্থলে দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘পুলিশ কোনোভাবেই কাউকে ধাক্কাও দেয়নি, বাধাও দেয়নি। কিন্তু বিএনপির নেতৃবৃন্দের যারা ফুল দিতে আসার কথা, তারা আসার আগেই কিছু উশৃঙ্খল লোকজন পাঠিয়ে দিয়ে আগেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com