রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৭৪ জনের মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১, ৯.৩৪ পিএম
  • ২৪৩ বার পড়া হয়েছে

দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৪ হাজার ৩৪৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও ছয় হাজার ৯৫৯ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ২৫ হাজার ৮৬১ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে নয় হাজার ২৬৮ জন। এ নিয়ে দেশে মোট ১৩ লাখ এক হাজার ৯৬৬ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৭১৭টি ল্যাবে ৩১ হাজার ৮০৪টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ৩৩ হাজার ১৫টি। করোনা শনাক্তের হার ২১ দশমিক ০৮ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন ১৭৪ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৯০ জন ও নারী ৮৪ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৬ হাজার ৩৩ জন ও নারী আট হাজার ৩১৬ জন।

মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন,  ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৩ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে সাতজন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে তিনজন ও ১০০ ঊর্ধ্বে একজন রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ১৭ জন, খুলনা বিভাগে ১৯ জন, বরিশাল বিভাগে সাতজন, সিলেট বিভাগে ছয়জন, রংপুর বিভাগে সাতজন ও ময়মনসিংহ বিভাগে ১১ জন।

এ ছাড়া সরকারি হাসপাতালে ১৩৪ জন, বেসরকারি হাসপাতালে ৩৬ জন ও বাসায় মারা গেছেন চারজন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com