দেবীদ্বারে ডাঃ ফেরদৌস খন্দকার খাবার বিতরণ এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রোববার বিকালে কুমিল্লা দেবীদ্বার উপজেলার কোভিট-১৯ কন্টোল রুমের আয়োজনে মিলাদ ও খাবার বিতরণ করেন (ইউএসএ)’র শেখ রাসেল ফাউন্ডেশন’র সভাপতি ডাঃ ফেরদৌস খন্দকার। এ ছাড়াও এক যোগাযোগ উপজেলার ১৫ টি ইউনিয়ন ও একটি পৌর সভায় ওই খাবার বিতরণ করা হয়। কোভিড-১৯ কোন্টোল রুম’র ইনচার্জ শাহিনুর লিপির’ সভাপতিত্বে ও পাশে আছি কোভিড ১৯ সেবা টিমের আহবায়ক,কাউছার হায়দার’র সন্ঝালনায় ওই সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- দেবীদ্বার পৌর আওয়ালীগের সভাপতি আলহাজ্ব আবুল কাশেম চেয়ারম্যান, বিশেষ অতিথি ছিলেন- আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জেলা উত্তর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ন কবির, উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক লেখক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, এবিএম আতিকুর রহমান বাশার, সাংবাদিক এ আর আহমেদ হোসাইন ও শফিউল আলম রাজীব প্রমুখ।