বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে দিঘলিতে মিলাদ মাহফিল

  • আপডেট সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১, ৮.৩১ পিএম
  • ২১২ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ মহান স্বাধীনতার স্থপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে লক্ষীপুরের ১৩ নং দিঘলি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে দিঘলি বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে শাহাদাতবরণকারী জাতির জনক শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সবার রুহের মাগফেরাত কামনা করে উক্ত মিলাদ মাহফিলে বিশেষ দোয়া করা হয়।

উক্ত মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল অদুদ লিটন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাবুল, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সদস্য অ্যাডভোকেট শামসুদ্দিন সামসু, থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলাউদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা আলতাফ হোসেন, সদর পুর্ব যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন জাবেদ, দিঘলি বাজার পরিচালনা পর্ষদের সেক্রেটারি কবির হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন, ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক হাবিবুর রহমান (হাবি), ইউনিয়ন কৃষকলীগ সভাপতি জাকির হোসেন খান (খোকন)সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। মিলাদ মাহফিল ও দোয়া শেষে রান্না করা খাবার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com