বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

গৌরীপুরে মেয়র সৈয়দ রফিকুল ইসলামের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন

  • আপডেট সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১, ১১.০৭ এএম
  • ২০৫ বার পড়া হয়েছে

 

দিলীপ কুমার দাস (ময়মনসিংহ প্রতিনিধি) :  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে ময়মনসিংহে গৌরীপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম। রোববার (১৫ আগস্ট) দুপুর ১২টায় মেয়র সৈয়দ রফিকুল ইসলাম পৌর পরিষদ ও দলীয় নেতা-কর্মীদের নিয়ে পৌর শহরের বঙ্গবন্ধু চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু চত্বরে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ নিরবতা পালন করা হয়। এর আগে রোববার গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে স্বাস্থ্যবিধি মেনে পৌর শহরে জাতীয় শোক দিবসের শোক র‌্যালি বের করে। শোক র‌্যালিতে পৌর পরিষদ সহ পৌরসভার কর্মকর্তা, কর্মচারী ও পৌর আওয়ামী লীগ, পৌর যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা অংশ গ্রহণ করেন।
সৈয়দ রফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অবিসংবাদিত নেতা।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদানের জন্য বাঙালির জাতির পিতার আসনে তিনি অধিষ্ঠিত হয়েছেন। তার দীর্ঘ সংগ্রামী জীবনের ফসল এই স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। তাই বাংলাদেশ যতদিন থাকবে, বঙ্গবন্ধুকে সবাই শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের খুন করেছে যে সকল খুনি তাদের দ্রুত ফাঁসির রায় কার্যকর করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাসার, পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান মিথুন, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন বাচ্চু, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবু কাউছার চৌধুরী রন্টি, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব মদন মোহন দাস, পৌরসভার প্যানেল মেয়র ১ নাজিম উদ্দিন, প্যানেল মেয়র-২ রোজিনা আক্তার মিতু, পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, মাসুদ মিয়া রতন, মোঃ এমরান, পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিথুন, সাধারণ সম্পাদক কাউন্সিলর দেলোয়ার হোসেন বাচ্চু, ছাত্রলীগ নেতা রাফসান জানি অভি, যুবলীগ নেতা তমাল খান পাঠান, শোক মিয়া সহ পৌর পরিষদ, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এদিকে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পৌর আওয়ামী লীগের উদ্যোগে মধ্যবাজারাস্থ দলীয় কার্যালয়ে আলোচনা ও সভা দোআ মাহফিল এর আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com