বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরের ফুলবাড়ীতে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী পালিত

  • আপডেট সময় রবিবার, ১৫ আগস্ট, ২০২১, ৫.৩৫ পিএম
  • ১৭৬ বার পড়া হয়েছে
মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; বিনম্র শ্রদ্ধায় শোক ও ভালোবাসায় সারাদেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে আজ পালিত হয়েছে স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।

দিবসটি পালনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকালে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৮ টায় ফুলবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলবাড়ী উপজেলা প্রশাসন, ফুলবাড়ী থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, পৌরসভা, ফুলবাড়ী প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এছাড়াও নানান কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান দিবসটি পালন করেন।

এদিকে সকাল সাড়ে ৯ টায় ফুলবাড়ী প্রেসক্লাব পক্ষ থেকে ফুলবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সকাল ১০ টায় ফুলবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুুষ্ঠিত হয়।

এছাড়াও ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১টায় ভার্চুয়াল আলোচনা সভা, বাদ যোহর মসজিদে মসজিদে দোয়া মাহফিল ও সুবিধাজনক সময় মন্দিরে মন্দিরে প্রার্থনা এবং চিত্রাংকন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com