সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

তুরস্কে নৌকা ডুবে বাংলাদেশীসহ ৭ জন নিহত

  • আপডেট সময় শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯, ১১.০৩ এএম
  • ৩৩৬ বার পড়া হয়েছে

তুরস্কের পূর্বদিকে লেক ভ্যানে একটি নৌকা ডুবে অন্তত সাত অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে ৬৪ জনকে। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকরা ঐ নৌকায় ছিলেন। তবে নিহত ও উদ্ধার করা ব্যক্তিদের মধ্যে কতজন বাংলাদেশী রয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

বিটলিস প্রদেশে অবস্থিত ঐ হ্রদের নৌকাডুবির তথ্য জানিয়ে স্থানীয় গভর্নর অফিস থেকে বলা হয়েছে, নৌকাটি উত্তর দিকে আদিলসেভাজ জেলার দিকে যাচ্ছিল। স্থানীয় সময় রাত তিনটায় নৌকাটি ডুবে যায়। হ্রদটি ইরান সীমান্তের কাছাকাছি। এই সীমান্ত দিয়ে অভিবাসীরা নিয়মিত তুরস্কে যাতায়াত করেন। এরপর তাদের গন্তব্য থাকে পশ্চিম ইউরোপ।

উদ্ধারকারীরা জানিয়েছেন, ঘটনাস্থলেই ৫ জনের লাশ পাওয় যায়। দু’জন মারা গেছেন হাসপাতালে। বাকি ৬৪ জনকে উদ্ধার করে হাসপাতাল ও আশ্রয় শিবিরে রাখা হয়েছে।

উল্লেখ্য যে, গত এক বছরে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ২ হাজার ২১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কয়েকশ’ বাংলাদেশী রয়েছেন। এই সময়ে ১ লাখ ৬ হাজার ৭১১জন শরণার্থী ইতালি, মালটা, গ্রীস, সাইপ্রাস ও স্পেনে আশ্রয় নিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com