বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

অবৈধ অনুপ্রবেশকারী পাওয়া গেলে তাদেরকে ফেরত পাঠানো হবে:পররাষ্ট্র মন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯, ১০.৫৮ এএম
  • ৩৪৭ বার পড়া হয়েছে

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারতকে বলা হয়েছে কোন অবৈধ বাংলাদেশী সে দেশে থাকলে, সে ব্যাপারে যদি বাংলাদেশকে অবহিত করা হয়, তবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে, প্রমাণিত হলে তাদের ফেরত আনা হবে। পররাষ্ট্র মন্ত্রী বলেন, ভারত বলেছে যে, তারা পুশ-ইন করবে না। তিনি আরো বলেন, বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী পাওয়া গেলে তাদেরকে ভারতে ফেরত পাঠানো হবে।

এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শংকা ও উৎকণ্ঠা প্রকাশ করে বলেছেন, ভারতের নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জির মাধ্যমে বাংলাদেশই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশে ভারতীয় নাগরিক পুশ-ইন হচ্ছে, অথচ সরকার এসব ক্ষেত্রে বরং তাদের সহযোগিতা করছে। বাংলাদেশী হলে তাদের গ্রহণ করা হবে বলে বাংলাদেশ সরকারের বক্তব্যে বাংলাদেশকে ভারতীয় নাগরিকদের ডাম্পিং গ্রাউন্ডে পরিণত করা হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com