বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পরগাছার রাজনীতি-উন্নয়ন ছাড়ুন : মোমিন মেহেদী  

  • আপডেট সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১, ৯.৫৫ এএম
  • ১৭২ বার পড়া হয়েছে
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী ড. জাফরুল্লাহ চৌধুরীসহ কয়েকজন নির্দলীয় ব্যক্তিকে সামনে রেখে রাজনীতি করা কয়েকজন দলীয় প্রধান ও বর্তমান ক্ষমতাসীন দলের প্রতি আহবান জানিয়ে বলেছেন, পরগাছার রাজনীতি-উন্নয়ন ছাড়ুন, নিজের পায়ে দাঁড়ান, জনগনের রাজনীতি করুন। তা না হলে জনগনের লাত্থিতে তথাকথিত জনপ্রিয়তার বলয় ভেঙ্গে যাবে।

১৩ আগস্ট সকাল ১০ টায় নতুনধারা বাংলাদেশ এনডিবির তোপখানা রোডস্থ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত টিকা সংকট কাটাতে দুর্নীতি থামানোর দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি উপরোক্ত কথা বলেন। কর্মসূচীতে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নূরে আলম চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, জাতীয় শিক্ষাধারার সহ-সভাপতি তৈয়বা চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। মোমিন মেহেদী এসময় আরো বলেন, নির্মম হামলা করা হয়েছে গণটিকা কার্যক্রমে, সাধারণ মানুষের উপর লাঠিচার্জ করা হয়েছে নিজেদের ব্যর্থতা ঢাকতে ব্যর্থ হয়ে। এমন পরিস্থিতির উত্তরণের জন্য নাগরিক ঐক্যবদ্ধতা তৈরি করতে হবে, তবে তা যেন নিরীহ কাউকে ব্যবহার বা অপব্যবহার করে না হয়। মনে রাখতে হবে, জনগনের রাজনীতিতে প্রতারণা করলে তা জনগন বুঝতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com