বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রুহিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১, ৮.৪৭ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

মোঃমনসুর আলী,রুহিয়া,ঠাকুরগাঁও থেকেঃ- রুহিয়া বজ্রপাতে তৌহিদুল ইসলাম(২৯) নামে এক যুবকের মৃত‌্যু হয়েছে। বুধবার দুপুরে ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের কানিকশালগাঁও দলুয়াপড়া গ্রামের এই ঘটনা ঘটে।

জানা যায়, মৃত তৌহিদুল ইসলাম বাড়ির পার্শে আমন ধান ক্ষেতে সার ছিটানোর সময় হঠাৎ বজ্রপাত পরে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে।

গ্রামবাসি মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য নুরুজ্জামান বলেন, মৃত তৌহিদুল ইসলাম সহ আরও তিন জন বাড়ির পার্শে আমন ধান ক্ষেতে সার ছিটানোর সময় তৌহিদুল এর পাশে বজ্রপাত পরে। তবে সাথে থাকা তিনজন ভাগ‌্যের জোড়ে প্রাণে বেঁচে যায়।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্ত রঞ্জন রায় মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের কানিকশালগাঁও গ্রামে তৌহিদুল ইসলাম বজ্রপাতে মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com