রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নওগাঁর মান্দায় ডিবির উপর হামলা, হ্যান্ডকাফসহ মাদক কারবারি পলাতক, আটক ২

  • আপডেট সময় বুধবার, ১১ আগস্ট, ২০২১, ১১.০০ পিএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

 

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপর হামলা চালিয়ে আটককৃত মাদককারবারি খলিলুর রহমানকে (৪৮) ছিনিয়ে গেছে তার লোকজন। হামলার ঘটনায় ২ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। হামলায়
গোয়েন্দা পুলিশের কনস্টেবল আনোয়ার হোসেন (৩০) আহত হয়েছেন।

তাঁকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়বেলালদহ (নাপিতপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
মাদক কারবারি খলিলুর রহমান ওই গ্রামের মৃত আবদুল মন্ডলের ছেলে।

হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাদক কারবারি খলিলুর রহমানের স্ত্রী পারুল বেগম (৪৫) ও প্রতিবেশি মৃত মসলেম উদ্দিন মোল্লার ছেলে লাদু মোল্লা (৫০) আটক করা
হয়েছে। নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মহসীন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি খলিলুর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০ গ্রাম হেরোইনসহ খলিলকে আটক করে হ্যান্ডকাফ পরিয়ে দেন কনস্টেবল আনোয়ার হোসেন। এ সময় খলিলুর রহমানের স্ত্রী পারুল বেগম লোহার একটি রড দিয়ে কনস্টেবল আনোয়ার হোসেনকে বেধড়ক পেটাতো থাকেন।

তিনি আরো বলেন, ঘটনায় হৈচৈ পড়ে গেলে খলিলুর রহমানের প্রতিবেশি লাদু মোল্লা একটি হাতুড়ি নিয়ে বাড়ির ভেতরে এসে কনস্টেবল আনোয়ার হোসেনকে মারপিট করে মাদক কারবারিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে দেন। পরে আহত কনস্টেবলকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি এসএস পাইপ, একটি হাতুড়ি ও একটি লাঠি। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর ইনচার্জ কে এম শামসুদ্দিন জানান, হামলার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। পলাতক খলিলুর রহমানকে গ্রেপ্তারের অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com