রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

আগামী ১৫ আগস্টের মধ্যে দেশে আরও ৫৪ লাখ টিকা আসছে : স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১, ২.০৩ পিএম
  • ২৫২ বার পড়া হয়েছে

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আগামী ১৫ আগস্টের মধ্যে দেশে আরও ৫৪ লাখ টিকা আসছে। এর মধ্যে কোভ্যাক্সের মাধ্যমে আসছে ৩৪ লাখ টিকা। এ ছাড়া এই ৫৪ লাখ টিকার মধ্যে চীন থেকে কেনা ১০ লাখ এবং চীন সরকারের উপহারের আরও ১০ লাখ টিকাও রয়েছে।

আজ মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, চীন থেকে আরও ৬ কোটি টিকা কেনার ব্যাপারে প্রধানমন্ত্রী সায় দিয়েছেন । এ ব্যাপারে চীন সরকারও অনুমোদন দিয়েছে। একনেক থেকে অনুমোদন পেলে চুক্তি হবে। চুক্তি হওয়ার পর ছয় কোটি থেকে সেপ্টেম্বরে আসবে ১ কোটি৫ লাখ, অক্টোবরে আসবে ২কোটি ও নভেম্বরে আসবে আরও২ কোটি টিকা।
দেশে গণটিকাদানের কার্যক্রম চলমান থাকবে জানিয়ে এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, এর মধ্যে টিকার সংকট হবে না। গ্রামাঞ্চলের বয়স্ক ব্যক্তিরা টিকা কার্যক্রমে অগ্রাধিকার পাবেন। দেশে বয়স্কদের মৃত্যুর হার ৯০ শতাংশ। তাই তাঁদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এদিকে, নিয়মিত টিকা কার্যক্রমের বাইরে গণটিকা কর্মসূচিতে এখন পর্যন্ত ৩০ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছ বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com