রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

দেশের ১ কোটি ৮৬ লাখ ৩ হাজার জন করোনা টিকার আওতায় এসেছে

  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১, ১.১৮ পিএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

দেশের ১ কোটি ৮৬ লাখ তিন হাজার ৬২৮ জন মানুষ করোনা টিকার আওতায় এসেছে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৪ লাখ সাত হাজার ৮৩৭ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৫ লাখ ৯৫ হাজার ৭৯১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৮২ লাখ ২৬ হাজার ৮৫৬ আর নারী ৫৭ লাখ ৮০ হাজার ৯৮১ জন। দ্বিতীয় ডোজ  টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ২৯ লাখ ১৯ হাজার ৪৪৫ আর নারী ১৬ লাখ ৭৬ হাজার ৩৪৬ জন।এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি ২ লাখ ৫৫ হাজার ২৮১ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ৬৬ লাখ ৯ হাজার ১৪৫ জন। ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৬৬ হাজার ৮০১ জন। আর মডার্নার টিকা নিয়েছেন ১৬ লাখ ৭২ হাজার ৪০১ জন।

অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৬৪ লাখ ৩৮ হাজার ১৫৬ এবং নারী ৩৮ লাখ ১৭ হাজার ১২৫ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৪৪ লাখ ৩৫ হাজার ২১৮ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ২৮ লাখ ২৯ হাজার ৫৯ এবং নারী ১৬ লাখ ছয় হাজার ১৫৬ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ নয় হাজার ৯১ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৬২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার পর্যন্ত দুই কোটি ৪৯ লাখ ৮১ হাজার ২৭ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com