রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪১ জনের মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১, ৮.৫৯ পিএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪১ জনের মৃত্যু হয়েছে।  স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

শনিবার করোনায় মৃতের সংখ্যা ছিল ২৬১ জন। যা ২৪ ঘণ্টায় দেশে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এর আগে দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয় ৫ আগস্ট ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৭০৭টি ল্যাবে ৪০ হাজার ১১৩টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ৪২ হাজার তিনটি। করোনা শনাক্তের হার ২৪ দশমিক ৫২ শতাংশ। এই পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৬৮ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন ২৪১ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১২৮ জন ও নারী ১১৩ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৫ হাজার ১০২ জন ও নারী সাত হাজার ৫৫০ জন।

মৃত্যুবরণকারীদের মধ্যে ১০ বছরের নিচে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে নয়জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৯ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে নয়জন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে তিনজন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১০৫ জন, চট্টগ্রাম বিভাগে ৫৯ জন, রাজশাহী বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৩০ জন, বরিশাল বিভাগে ১২ জন, সিলেট বিভাগে সাতজন, রংপুর বিভাগে ১০ জন ও ময়মনসিংহ বিভাগে ছয়জন।

এ ছাড়া সরকারি হাসপাতালে ১৮৮ জন, বেসরকারি হাসপাতালে ৪৪ জন ও বাসায় মারা গেছেন নয়জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com