বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় শোক দিবস পালনে ফুলবাড়ী প্রেসক্লাবের প্রস্তুতি সভা

  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১, ১১.১৬ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে
মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন কল্পে গতকাল শনিবার দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দেশ মা সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্সের সঞ্চালনায় আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত মন্ডল, সহ-সধারণ সম্পাদক হারুন উর রশীদ মাস্টার, কোষাধ্যক্ষ প্রতিনিধি আনন্দ কুমার গুপ্ত, প্রচার সম্পাদক আল হেলাল চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্লাবন শুভ, ক্রীড়া সম্পাদক প্রতিনিধি বাদল চন্দ্র প্রামানিক, প্রকাশনা সম্পাদক ডা. সোলাইমান মণ্ডল, সাংস্কৃতিক সম্পাদক মোশারফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক প্রতিনিধি রাশেদুজ্জামান মণ্ডল রাশেদ, কার্যকরী সদস্য আশরাফ পারভেজ প্রমুখ।

দিবসটি যথাযোগ্য ও ভাবগম্ভীর পরিবেশে পালনের জন্য ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্সকে আহবায়ক নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, হারুন উর রশীদ, আশরাফ পারভেজ, ফিজারুল ইসলাম ভুট্টু, আনোয়ার সাদাত মন্ডল, হারুন উর রশীদ মাস্টার, প্লাবন শুভ, আল হেলাল চৌধুরী, বাদল চন্দ্র প্রামানিক, ডা. সোলাইমান মণ্ডল, মোশারফ হোসেন ও মোকাররম হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com