রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

আজ থেকে দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম শুরু

  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১, ১.৫০ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে আজ। এর আগে গণটিকাদান কর্মসূচি ঘোষণার সময় এক কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানানো হয়েছিল। তবে, বর্তমানে সেই সংখ্যা কমিয়ে ৩২ লাখে নিয়ে আসা হয়েছে। এ ছাড়াও এর আগে বলা হয়েছিল, ১৮ বছর থেকে তদূর্ধ্ব বয়সীদের টিকাকরণের আওতায় নিয়ে আসা হবে। তবে, ছয় দিনব্যাপী বর্তমান কর্মসূচিতে ২৫ বছর এবং এর বেশি বয়সীরা টিকা পাবেন বলে জানানো হয়েছে।

 গতকাল শুক্রবার আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেছিলেন, ৭ আগস্ট শনিবার সারা দেশে সব ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় টিকা কার্যক্রম শুরু হবে। ইউনিয়ন ও পৌরসভার বাদ পড়া ওয়ার্ডে ৮ ও ৯ আগস্ট টিকা কার্যক্রম চলবে। ১০ ও ১২ আগস্ট জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের জনগোষ্ঠীর ৫৫ বছরের বেশি বয়সীদের জন্য করোনার টিকা কার্যক্রম চলবে।
স্বাস্থ্যের ডিজি জানান, যাঁরা আগে রেজিস্ট্রেশন করেছেন, তাঁরা যেখানে কেন্দ্র নির্ধারণ করেছেন, সেখানে টিকা নেবেন। ক্যাম্পেইনের টিকাদান আলাদাভাবে পরিচালিত হবে।টিকা নেওয়ার পর টিকা গ্রহণকারীরা জানান, হাসপাতালে টিকা দিতে গেলে প্রচণ্ড ভিড় থাকে। সরকারকে সাধুবাদ, প্রতিটি ওয়ার্ডে টিকা কার্যক্রমের ব্যবস্থা করে দেওয়ার জন্য।

প্রতিটি ওয়ার্ডের বাসিন্দারা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে রেজিস্ট্রেশন করার পর টিকার প্রথম ডোজ নিতে পারছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com