বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সরকারের কুপরিকল্পনায় মৃত্যু বাড়ছে : মোমিন মেহেদী  

  • আপডেট সময় শুক্রবার, ৬ আগস্ট, ২০২১, ৯.১১ পিএম
  • ১৯০ বার পড়া হয়েছে
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সুপরিকল্পনা নিতে সম্পূর্ণ ব্যর্থ সরকারের মন্ত্রী-আমলা-পরামর্শকদের কুপরিকল্পনায় কারোনাক্রান্ত ও মৃত্যু বাড়ছে। উত্তরণে এখনই দুর্নীতিমুক্তভাবে বাংলাদেশে চিকিৎসাখাতে নিবেদিত প্রকৃত দেশপ্রেমিকদেরকে সমন্বয় করে সুপরিকল্পনা গ্রহণ করাটা হবে বুদ্ধিমানের কাজ। যদি সরকার তা করতে ব্যর্থ হয়, তাহলে স্বাস্থ্যমন্ত্রী-সচিব-আমলাদেরকে মানুষ যেখানে পাবে জুতো পেটা করবে।  ৬ আগস্ট বিকেল ৫ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ের সামনে স্বাস্থ্যবিধি মেনে ‘ফ্রি মাস্ক ও স্যানিটাইজার’ প্রদানপূর্বক আলোচনা সভায় উপরোক্ত কথা বলেন। এসময় প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নূরে আলম চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সদস্য আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা আরো বলেন, নতুন প্রজন্মের রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবিই গত ৯ বছর যাবৎ গণমানুষের মুক্তির জন্য প্রথম কথা বলছে। তারাই প্রথম করোনাকালিন বাড়ি ভাড়া সমস্যা সমাধানের দাবিতে ভর্তুকি দাবি করে অনশন করেছিলো, ভাসমান-নিরন্নদেরকে খাবার দিয়েছিলো আর করোনার পুরো সময়টা ধরে মাস্ক-স্যানিটাইজার ফ্রি দিচ্ছে নিন্মবিত্ত মানুষদেরকে। এই ধারা অব্যহত রাখতে তারা রাজনৈতিকভাবে বাংলাদেশের ৬৪ জেলায় সক্রিয় রাজনৈতিক কর্মসূচী ঘোষণা করবে করোনাকাল শেষেই। আগ্রহী যে কোন নাগরিক নতুনধারা বাংলাদেশ এনডিবিতে যোগ দিলে ধারার রাজনীতিকগন চির কৃতজ্ঞ হয়ে থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com