রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

দিনাজপুরের ফুলবাড়ীতে হেরোইনসহ আটক দুই

  • আপডেট সময় শুক্রবার, ৬ আগস্ট, ২০২১, ৯.০৮ পিএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের ফুলবাড়ীতে রংপুর র‌্যাব ১৩ এর একটি অভিযানিক দল মাদক বিরোধী অভিযান চালিয়ে মোঃ আবু তাহেন(২৫),শ্রী সুখচান ওরফে খোকন (১৮) দুই ব্যাক্তিকে ৩শ গ্রাম হেরোইনসহ আটক করেছে।

বৃহস্পতিবার মধ্যরাতে দিনাজপুর-ঘোড়াঘাট মহাসড়কের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপি’র রাজারামপুর ঘাটপাড়া গ্রামস্থ মেসার্স ফুলবাড়ী ফিলিং ষ্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক পিকআপ চালক মোঃ আবু তাহেন(২৫), রাজশাহী কাশিয়াডাঙ্গা থানার উত্তর বালিয়া গ্রামের মোঃ আব্দুর রহমান এর ছেলে, অপর সহযোগী শ্রী সুখচান ওরফে খোকন(১৮) একই জেলার গোদাগাড়ী উপজেলার বড়ইপাড়া গ্রামের মৃত সন্তোষ মন্ডল এর ছেলে।

মামলা সুত্রে জানা গেছে, রংপুর র‌্যাব ১৩ এর ডিএডি মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থেকে ফুলবাড়ীর দিকে ছেড়ে আসা একটি পিকআপ কে ধাওয়া করলে উপজেলার ০৭নং শিবনগর ইউপি’র রাজারামপুর ঘাটপাড়া গ্রামস্থ মেসার্স ফুলবাড়ী ফিলিং ষ্টেশনের সামনে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম হেরোইন সহ তাদের আটক করে থানায় সোপর্দ করে। এঘটনায় র‌্যাব ১৩ রংপুর এর ডিএডি মোঃ শহিদুল ইসলাম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন।

ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো: আশ্রাফ ইসলাম জানান, রংপুর র‌্যাব ১৩ এর একটি অভিযানিক দল মাদকসহ তাদের গ্রেফতার করে থানায় এজাহার দিলে শুক্রবার সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ৮(গ)/৩৮/৪১ ধারায় থানায় একটি মামলা রুজু করা হয় মামলা নং- (০৬)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com