রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

দেবীদ্বার সরকারী হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দিলেন ‘আবিদ আলী ফাউন্ডেশন’ অক্সিজেন সিলিন্ডার দিলেন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১, ৮.২৯ পিএম
  • ৩১৩ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি: দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’ করোনা ইউনিটের রোগীদের শ্বাসকষ্ট লাঘবে ৫০ লিটারের ৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন ‘আবিদ আলী সরকার ফাউন্ডেশন’। বৃহস্পতিবার বিকেলে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহাম্মেদ কবির’র নিকট বারুর ‘আবিদ আলী সরকার ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোঃ ফারুক হোসেন সরকার(জুয়েল) ওই অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, ফুলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামসুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মীর্জা আসাদুজ্জামান রতন, ডাঃ মোশারফ হোসেন, মোঃ সালাহ উদ্দিন আহমেদ স্বপন, মৈত্রী ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক গোলাম রাব্বী প্লাবন, মোঃ সওকত হোসেন প্রমূখ। বারুর ‘আবিদ আলী সরকার ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোঃ ফারুক হোসেন সরকার(জুয়েল) বলেন, দিন দিন করোনা রোগী বৃদ্ধি পাওয়ায় অক্সিজেন সংকট দেখা দিয়েছে।

এ সংকট কিছুটা লাঘবে আমাদের ফাউন্ডেশনের ৫০ লিটারের ৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদানে সামান্য সহযোগী মাত্র। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহাম্মেদ কবির বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে অক্সিজেন সংকট ছিল, স্থানীয় সংসদ সদস্য কর্তৃক দেয়া ৫০ লিটারের ৫টি, আমেরিকা প্রবাসী ডাঃ ফেরদৌস খন্দকারের দেয়া ৫০ লিটারের ৩টি ও ‘আবিদ আলী সরকার ফাউন্ডেশন’ কর্তৃক ৫০ লিটারের ৫টি অক্সিজেন সিলিন্ডার রোগিদের সেবাদানে ঘাটতি পুরনে সহায়ক হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com