বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নতুন বছরে জনগণ ঐক্যবদ্ধ সংগ্রাম করবে লড়াই করবে: মির্জা ফখরুল

  • আপডেট সময় বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯, ৬.১৬ পিএম
  • ৩৪৫ বার পড়া হয়েছে

খ্র্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খ্র্রিস্টান ধর্মাবলম্বীদের বড় উৎসব বড়দিন। আমি বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশসহ সারা বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীদের। আমরা প্রত্যাশা করছি, এর মধ্য একটা ‍সুন্দর ও শান্তিময় পরিবেশ গড়ে উঠবে। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব ও সদস্য সচিব আমানউল্লাহ আমানের নেতৃত্বে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সকালে জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে এসেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি দলের প্রয়াত নেতার কবরের সামনে ছাত্রদলের বর্তমান নেতাদের ‘গণতন্ত্র ফিরিয়ে আনা এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে ছাত্র-জনতার ঐক্য গড়ে তোলার’ শপথ করান।

সাবেক ছাত্র নেতাদের মধ্যে শামসুজ্জামান দুদু, আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন, নাজিমউদ্দিন আলম, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, মীর সরফত আলী সপু, সুলতান সালাহউদ্দিন টুকু, আমিরুজ্জামান শিমুল এসময় উপস্থিত ছিলেন।

খালেদা জিয়াকে মুক্ত করার চেষ্টা বা সরকারবিরোধী আন্দোলনে ২০১৯ সালে সাফল্যের দেখা পায়নি বিএনপি। তবে নতুন বছর সামনে রেখে আশায় বুক বাঁধতে চান মির্জা ফখরুল।

সাংবাদিকদের প্রশ্নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন বছরে আমাদের সবসময়ই প্রত্যাশা থাকে যে, আমরা একটা সুন্দর বছর দেখতে পাব।

আমরা মনে করি যে, নতুন বছরে জনগণ ঐক্যবদ্ধ হবে, সংগ্রাম করবে, লড়াই করবে। অসত্যকে পরাজিত করে, অসুন্দরকে পরাজিত করে তারা সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠিত করবে, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্রকে মুক্ত করবে।

 

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com