বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সহায়তা বিতরণ

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১, ৯.০২ পিএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিম্ন আয়ের অটোরিক্সা শ্রমিক, টিউবওয়েল মিস্ত্রী, সেনেট্যারী মিস্ত্রী ও কিন্ডারগার্টেন স্কুল শিক্ষক মোট ২৫৫ জন এর মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। গত সোমবার বিকেল সাড়ে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা বিতরণ করা হয়। নওগাঁ জেলা প্রশাসক মোঃ হারুন অর রশীদ এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, এমপি। উক্ত অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, সদর উপজেলার প্রকল্প বাস্তবাযন অফিসার মাহবুবুর রহমান প্রমূখ সহ স্থানীয় গন্যম্যান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। পরে প্রধান অথিতি সাংসদ ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিম্ন আয়ের অটোরিক্সা শ্রমিক, টিউবওয়েল মিস্ত্রী, সেনেট্যারী মিস্ত্রী ও কিন্ডারগার্টেন স্কুল শিক্ষক মোট ২৫৫ জন এর মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন। প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা সামগ্রীর মধ্যো ছিল, চাল ১০ কেজি, তেল ১ কেজি, লবণ ১ কেজি, ডাল ১ কেজি, সাবান ১ টি ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com