রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

শিক্ষক ও শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা নিতে উদ্বুদ্ধকরণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা

  • আপডেট সময় সোমবার, ২ আগস্ট, ২০২১, ৮.১৪ পিএম
  • ২১৮ বার পড়া হয়েছে

শিক্ষক ও শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ ও অন্যদের উদ্বুদ্ধকরণে ৪ নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
গতকাল রোববার মন্ত্রণালয়ের উপ-সচিব মো: নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নির্দেশনাগুলো জানানো হয়েছে।
আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী এবং ১৮ বছরের ঊর্ধ্বে সকল শিক্ষার্থীদের স্বাস্থ্য অধিদফতরের নির্দেশ অনুযায়ী নিজ নিজ ভ্যাকসিন গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উদ্বুদ্ধ করবেন, এই বিভাগের আওতাধীন বিভাগ বা জেলা অথবা উপজেলা পর্যায়ের দফতর বা সংস্থা অথবা প্রতিষ্ঠানের প্রধান নিজ দফতরের কর্মকর্তা বা কর্মচারী সহ আওতাধীনশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অথবা কর্মকর্তা বা কর্মচারী ও শিক্ষার্থীদের ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধ করবেন, শিক্ষকরা অনলাইন বা ভার্চুায়াল ক্লাসে শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যদেরকে কোভিড-১৯ এর বিস্তার রোধে স্বাস্থ্যবিধি অনুসরণসহ কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণের বিষয়ে উদ্বুদ্ধ করবেন।
এছাড়া, এই বিভাগের আওতাধীন সকল দফতর বা সংস্থার কর্মকর্তা অথবা কর্মচারীগণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীগণ ভ্যাকসিন গ্রহণের বিষয়ে জনগণকে উদ্বুদ্ধকরণে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা দিবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com