রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

মোহাম্মদপুর এলাকা থেকে ভুয়া পুলিশ গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ২ আগস্ট, ২০২১, ৫.০৫ পিএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

পুলিশ না হয়েও পুলিশের ন্যায় ওয়াকিটকি ব্যবহার, পুলিশের মনোগ্রাম গাড়িতে লাগিয়ে সাধারণের নিকট আসল পুলিশ সেজে প্রতারণা করার অভিযোগে দুইজন ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মুর্তুজা আল নাছির ওরফে মাহি ও মোঃ জামাল হোসেন ওরফে জসিম।

গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম জানান, রবিবার (১ আগস্ট, ২০২১) ডিবি পুলিশের নিকট তথ্য আসে যে কিছু লোক মোহাম্মদপুর এলাকায় পুলিশের সরঞ্জাম ব্যবহার করে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম তাৎক্ষনিক মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে ভুয়া পুলিশ মাহি ও জসিমকে গ্রেফতার করে।

তিনি আরও বলেন, ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় গ্রেফতারকৃতরা পুলিশের স্টিকার যুক্ত মনোগ্রাম ও পুলিশের গাড়িতে ব্যবহৃত সাইরেন এর ন্যায় হুবহু সাইরেন সংযুক্ত মাইক্রোবাসে অবস্থান করছে। এসময় তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত হতে পুলিশের ন্যয় ব্যবহৃত একটি ওয়াকিটকি, একটি সিগন্যাল লাইট, একটি ভিআইপি লাইট ও পুলিশের মনোগ্রাম সম্বলিত স্টিকার উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি।

গ্রেফতারকৃতরা মূলত পুলিশ সেজে জনগণকে পথরোধ করে তাদের গাড়িতে উঠিয়ে নেয়। পরবর্তী সময়ে নির্জন স্থানে গিয়ে তাদের সর্বস্ব লুটে নিয়ে রাস্তায় ছেড়ে দেয়। গ্রেফতারকৃতদের মোহাম্মদপুর থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com