রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

টিকা কেন্দ্রগুলোতে ভিড় করেছেন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা প্রথম ডোজ নেয়া ব্যক্তিরা

  • আপডেট সময় সোমবার, ২ আগস্ট, ২০২১, ১.৪৪ পিএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

প্রায় দুই মাস বিরতির পর ঢাকায় শুরু হয়েছে করোনাভাইরাস প্রতিরোধী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ দেয়া।

দীর্ঘদিন পর টিকা দেয়ার এ খবর শুনে কেন্দ্রগুলোতে ভিড় করেছেন প্রথম ডোজ নেয়া ব্যক্তিরা।

রাজধানীর কয়েকটি কেন্দ্রে সোমবার সকালে এমন চিত্র দেখা গেছে।

টিকা নিতে আসা অনেকেই এসএমএস পাননি।

যারা অ্যাস্ট্রাজেনেকা টিকার প্রথম ডোজ নিয়েছেন, তাদের প্রত্যেককে পর্যায়ক্রমে দ্বিতীয় ডোজের স্থান ও তারিখ জানিয়ে এসএমএস দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সংস্থাটির ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব শামসুল হক নিউজবাংলাকে বলেন, ‘ঢাকা বিভাগের সব জেলা শহরে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা দেয়া শুরু হয়েছে। প্রথম ডোজ নেয়ার পর যারা দ্বিতীয় ডোজ পাননি, এখন তাদের টিকা দেয়া হবে। ৭ আগস্ট থেকে আমরা সারা দেশে আগের কেন্দ্রগুলোতে দ্বিতীয় ডোজ টিকা দিতে পারব।

‘যে কেন্দ্র থেকে প্রথম ডোজের টিকা নিয়েছিলেন, সেই কেন্দ্র থেকেই দ্বিতীয় ডোজের টিকা দেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘যারা অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছেন, দ্বিতীয় ডোজের জন্য মোবাইলে এসএমএস পেলেও নিতে পারেননি, শুধু তাদের জন্য নতুন এসএমএস লাগবে না। আগের এসএমএস দেখালেই হবে। তবে এসএমএস ছাড়া কেউ টিকা কেন্দ্রে যাবেন না।’

সরকার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ৩ লাখ টিকা পেয়েছিল ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে। এই টিকা সর্বোচ্চ ৫১ লাখ ৫০ হাজার মানুষকে দেওয়া সম্ভব ছিল।

কিন্তু প্রথম ডোজ টিকা ৫৮ লাখের বেশি মানুষকে দেয়ার পর দ্বিতীয় ডোজের মজুতে টান পড়ে।

অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পাওয়া ১৪ লাখের বেশি মানুষ দ্বিতীয় ডোজের অনিশ্চয়তায় পড়েন। ভারত থেকে টিকা রপ্তানি বন্ধ হলে সমস্যা বেশ জটিল হয়ে পড়ে।

অবশেষে কোভ্যাক্সের আওতায় জাপান থেকে ১০ লাখের বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে পৌঁছায় সোমবার থেকে শুরু হয়েছে অপেক্ষমাণদের দ্বিতীয় ডোজ দেয়া।

টিকার দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে রাজধানীর শ্যামলীর ২৫০ শয্যার বিশেষায়িত যক্ষ্মা হাসপাতালে। সেখানকার সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার নিউজবাংলাকে বলেন, ‘সকাল ১০টা থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া শুরু করেছি। বেলা তিনটা পর্যন্ত কার্যক্রম চলবে।

‘দ্বিতীয় ডোজের টিকার জন্য গতকাল কিছু এসএমএস পাঠানো হয়েছিল। এ ছাড়া আগে কিছু মানুষ এসএমএস পেলেও টিকা পাননি। তারা কেন্দ্রে এসেছেন দ্বিতীয় ডোজ টিকা নিতে। তাই একটু ভিড় বেড়েছে।’

সকালে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের টিকা কেন্দ্রে দীর্ঘ লাইন দেখা যায়।

শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের পরিচালক ফারুক আহমেদ নিউজবাংলাকে বলেন, ‘অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকা এখনও কেন্দ্রে পৌঁছেনি। তাই অপেক্ষমাণদের একটু ভিড় রয়েছে।

‘টিকা দেয়া শুরু হলে এটা থাকবে না। আমরা আগেই কিছু এসএমএস দিয়েছিলাম। তারা এসেছেন টিকা নিতে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com