রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

দিনাজপুরের ফুলবাড়ীতে বিনামূল্যে কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন সহায়তা প্রদান

  • আপডেট সময় রবিবার, ১ আগস্ট, ২০২১, ৯.৪০ পিএম
  • ২২০ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে বিনামূল্যে কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন সহায়তা প্রদান করছেন শ্রমজীবী সুরক্ষা ও মানবিক সহায়তা তহবিল। এতে কারিগরি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছেন বাংলাদেশ কম্পিউটার।

রবিবার বিকেল থেকে পৌর এলাকার চাঁদপাড়া মহল্লায় এ কার্যক্রম শুরু করা হয়। “একসাথে লড়ি, একসাথে বাচি” স্লোগানকে সামনে রেখে সংগঠনের আহবায়ক সঞ্জিত প্রসাদ জিতু উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর মাজেদুর রহমান, কারিগরি সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ কম্পিউটারের স্বত্তাধিকারী ও সংগঠনের সদস্য শহীদুল ইসলাম, মমিনুল ইসলাম, প্রভাষক সোহরাব হোসেন, শিক্ষক মেনহাজুল ইসলাম বুলবুল, রাসেল আলম, আফরাজুর রহমান আপন প্রমুখ। কর্মসূচিটি সংগঠিত করেছেন শ্রমজীবী সুরক্ষা ও সহায়তা তহবিলের অন্যতম সদস্য আনিছুর রহমান পলাশ।

সংগঠনের আহবায়ক সঞ্জিত প্রসাদ জিতু বলেন, বর্তমানে বৈশ্বিক মহামারি প্রাণঘাতি কোভিড-১৯ (করোনা ভাইরাস) সংক্রমণের হার দিনদিন বাড়ছে। এই ভাইরাস থেকে বাঁচার এখন একমাত্র প্রধান পথ সবার জন্য টিকা নিশ্চিত করা এবং সরকার ঘোষিত বিধি নিষেধ মেনে চলা। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা অনলাইনে টিকার জন্য কিভাবে নিবন্ধন করতে হয় সে বিষয়ে কোন অভিঙ্গতা নেই। বিশেষ করে শ্রমজীবী নারী-পুরুষের কাছে এ বিষয়টা অত্যন্ত ঝামেলাপূর্ণ মনে করছেন।

তারা টিকার রেজিস্ট্রশন করতে গিয়ে শহরে অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠান চলমান লকডাইনের কারেণে বন্ধ পাচ্ছেন। দোকানে দোকানে গিয়ে যারা কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন করছেন তাদের ২০-৫০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। যা এ কঠিন সময়ে উপার্জনহীন অনেক পরিবারের কাছে নাগালের বাহিরে চলে গেছে। ফলে অনলাইন নিবন্ধন করতে এসব শ্রমজীবী অসহায় মানুষ যাতে বিড়ম্বনায় না পড়ে। সেদিক বিবেচনা করে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com