রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে ২১৮ জনের মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ৩১ জুলাই, ২০২১, ৯.১১ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ২১৮ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ৬ জন বেশি মারা গেছেন। গতকাল ২১২ জন মারা গিয়েছিল। আজ মৃতদের মধ্যে পুরুষ ১৩৪ ও নারী ৮৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৬৮৫ জনে। এদিকে আজ নতুন আক্রান্ত হয়েছে ৯ হাজার ৩৬৯ জন।
করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৬৬ শতাংশ। গত ২৮ জুলাই থেকে গতকাল পর্যন্ত মৃত্যুর হার ছিল ১ দশমিক ৬৫ শতাংশ। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৪ হাজার ৩ জন, ৬৭ দশমিক ৭০ শতাংশ এবং নারী ৬ হাজার ৬৮২ জন, ৩২ দশমিক ৩০ শতাংশ।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত এক সপ্তাহে মৃত্যু বেড়েছে ১৯ দশমিক ০৩ শতাংশ, শনাক্ত বেড়েছে ৫৭ দশমিক ৭৮ শতাংশ, নমুনা পরীক্ষা বেড়েছে ৫৯ দশমিক ৯১ শতাংশ এবং সুস্থতা বেড়েছে ৩৭ দশমিক ৮৯ শতাংশ।

গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, শূন্য থেকে ১০ বছর বয়সী ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৬ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১৭ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩৭ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৩৭ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৬৬ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৩৩ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ১৫ জন, ৯১ থেকে ১০০ বছর বয়সী ৪ জন এবং ১০০ বছরের বেশি বয়সী ২ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫৫ জন, রাজশাহী বিভাগে ২২ জন, খুলনা বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ৯ জন, রংপুর বিভাগে ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ১২ জন রয়েছেন। এদের মধ্যে ১৫৬ জন সরকারি, ৪৯ জন বেসরকারি হাসপাতালে এবং ১৩ জন বাসায় মারা গেছেন।

গত ২৪ ঘন্টায় ৩০ হাজার ৯৮০ জনের নমুনা পরীক্ষায় ৯ হাজার ৩৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ৪৫ হাজার ৪৪ জনের নমুনা পরীক্ষায় ১৩ হাজার ৮৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায়  শনাক্তের হার ৩০ দশমিক ২৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ৩০ দশমিক ৭৭  শতাংশ।

গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৫৩ শতাংশ কম। এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ৮ হাজার ৫৮৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৮৩ জন। ঢাকায় শনাক্তের হার ৩০ দশমিক ০৯ শতাংশ। গতকাল এই জেলায় ১৩ হাজার ৬৫৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৯৭ জন। যা ২৪ দশমিক ৮৭ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪০ জন। গতকাল ৩৭ জন মারা গিয়েছিল।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৭৭ লাখ ৪০ হাজার ৮৯৪ জনের নমুনা পরীক্ষায় ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের ১৬ দশমিক ১৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৭ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ১৩ হাজার ৯৭৫ জন। গতকালের চেয়ে আজ ৪২ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ লাখ ৭৮ হাজার ২১২ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ২৯ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৫ দশমিক ৮১ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ৪৮ শতাংশ বেশি।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০ হাজার ৯৭৬ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ৪৮ হাজার ৫৬৮ জনের। গতকালের চেয়ে আজ ১৭ হাজার ৫৯২ টি নমুনা কম সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩০ হাজার ৯৮০ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৪৫ হাজার ৪৪ জনের। গতকালের চেয়ে আজ ১৪ হাজার ৬৪ টি নমুনা কম পরীক্ষা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com